ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্ম-হ-ত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে একসঙ্গে প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এই ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মেঘমল্লার বসুকে দুপুরের দিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তিনি কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠদের মতে, বেশ কিছুদিন ধরেই তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন।
সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্রে জানা গেছে, মেঘমল্লার বসু বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর পাকস্থলী পরিষ্কার করাসহ প্রয়োজনীয় জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও পুরোপুরি শঙ্কা কাটেনি।
ছাত্র রাজনীতির পরিচিত মুখ মেঘমল্লার বসুর এমন সংবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে হাসপাতালে ভিড় করছেন। বিষয়টি নিয়ে তদন্ত করছে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত