ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার নতুন সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালের ব্যবহারিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে, যেখানে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পূর্বে প্রকাশিত স্মারক নম্বর জাতীঃবিঃ/পরীঃ/অনার্স পার্ট-৩/বিজ্ঞপ্তি/০২ (অংশ-২)/২০৬৬(১), তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬-এ উল্লেখিত অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আগের নির্দেশনার বাকি সব শর্ত বহাল থাকবে।
আগের নির্দেশনায় জানানো হয়েছিল, সংশ্লিষ্ট কলেজগুলো তাদের TMIS College Profile ব্যবহার করে বিষয়ভিত্তিক বহিঃপরীক্ষকের তালিকা ডাউনলোড করতে পারবে। নিয়োজিত বহিঃপরীক্ষকরা নিজ নিজ TMIS Profile থেকে নিয়োগপত্র সংগ্রহ করবেন। ব্যবহারিক পরীক্ষা শেষে নির্ধারিত ওয়েব ঠিকানায় লগইন করে পরীক্ষার তথ্য বিবরণী অনলাইনে জমা দিতে হবে।
সংশোধিত বিজ্ঞপ্তিতেও পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষর করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর