ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
একুশের চেতনায় মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে দেশের জনগণসহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিশেষ বাণীতে তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে শহিদ হওয়া বরকত, সালাম, রফিক, জব্বারসহ সকল শহিদের আত্মত্যাগ তৎকালীন পূর্ব বাংলার মুক্তির প্রথম সোপান তৈরি করেছিল। তিনি উল্লেখ করেন, একুশের সেই রক্তাক্ত পথ ধরেই দীর্ঘ লড়াই-সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি বাংলাদেশের স্বাধীনতা। শহিদদের আত্মদান কেবল ভাষার অধিকার প্রতিষ্ঠা করেনি, বরং বাঙালির স্বাধিকার ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে মজবুত করেছে।
তারেক রহমান বলেন, “গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এই চেতনাকে ধারণ করেই দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।” তিনি আরও যোগ করেন যে, বর্তমান সরকার শহিদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ এবং মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সকল জাতিগোষ্ঠীর ভাষার মর্যাদা সমুন্নত রাখতে এবং বিলুপ্তপ্রায় ভাষাগুলো সংরক্ষণে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি দেশের অভ্যন্তরীণ ভাষা বৈচিত্র্য সংরক্ষণ এবং জীবনের সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বাণীর শেষে তিনি সকল ভাষা শহিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শহিদ দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)