ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নতুন সরকারের ৮ উপদেষ্টার দফতর বণ্টন সম্পন্ন, প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার আটজন উপদেষ্টার দফতর বণ্টন করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হলেও আজ তাঁদের সুনির্দিষ্ট দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো।
মন্ত্রী পদমর্যাদার ৫ উপদেষ্টার দায়িত্ব:
প্রজ্ঞাপন অনুযায়ী, বিএনপির তিন হেভিওয়েট নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারে অভিজ্ঞ মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রতিমন্ত্রী পদমর্যাদার ৩ উপদেষ্টার দায়িত্ব:
প্রতিমন্ত্রী পদমর্যাদার তিন উপদেষ্টার মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ড. মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ দফতর বণ্টনের ফলে সরকারের প্রশাসনিক ও নীতি-নির্ধারণী কার্যক্রম পরিচালনায় নতুন প্রাণের সঞ্চার হবে। বিশেষ করে রাজনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলোতে সরাসরি তদারকি বাড়াতে এই নিয়োগগুলো অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর