ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
পিতাকে নিয়ে জাইমা রহমানের আবেগঘন পোস্ট ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জাইমা রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টটি প্রকাশিত হওয়ার পর তা মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক প্রশংসিত হয়।
জাইমা রহমান তাঁর পোস্টে বাবার সাথে শৈশবের স্মৃতি এবং তারেক রহমানের চারিত্রিক গুণাবলি তুলে ধরেছেন। তিনি লেখেন, ‘ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ।’ তিনি আরও উল্লেখ করেন যে, জীবনের যেকোনো কঠিন পরিস্থিতিতে তিনি তাঁর বাবার ওপর সবচেয়ে বেশি ভরসা পান।
বাবার দেশপ্রেম ও নেতৃত্বের কথা উল্লেখ করে জাইমা রহমান আরও লেখেন, ‘বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই প্রধানমন্ত্রীত্বের অবস্থানে নিয়ে এসেছে।’ তিনি আশা প্রকাশ করেন যে, সমগ্র বাংলাদেশ এখন তাঁর বাবার অনন্য মানবিক ও প্রশাসনিক গুণাবলিগুলো দেখার সুযোগ পাবে। জাইমার মতে, এই গুণাবলিগুলোই তারেক রহমানকে জনগণের একজন সত্যিকারের নেতা ও যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে।
পোস্টটির সাথে তারেক রহমান ও জাইমার দুটি অত্যন্ত সুন্দর ও স্নিগ্ধ ছবি যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে। জাইমা রহমানের এই আন্তরিক পোস্টটি সেই আবেগে নতুন মাত্রা যোগ করল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর