ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫ লাখ টাকা অনুদান কমিউনিটি ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক: বুলগেরিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে (আইজেএসও) অংশ নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় ৫ লাখ টাকা অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে এ অর্থ শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।
সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে অনুদানের চেক তুলে দেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ব্যাংকটির পরিচালক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক আহম্মদ মুঈদ (সেবা) উপস্থিত ছিলেন।
আগামী ২ থেকে ৯ ডিসেম্বর বুলগেরিয়ায় অনুষ্ঠিত হবে ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড। প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই এ অনুদান দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বিশ্বের বিভিন্ন দেশের স্কুলশিক্ষার্থীরা বিজ্ঞানে নিজেদের জ্ঞান, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা তুলে ধরার সুযোগ পায়। এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সহায়তা তাদের মেধা ও সম্ভাবনা বিকাশের পাশাপাশি দেশে বিজ্ঞানচর্চা আরও উৎসাহিত করতে ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক