×

ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে: ডিএসসিসি প্রশাসক

২০২৬ অক্টোবর ১২ ২০:২০:৩৫

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা, কল্যাণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর উত্তর শাহজাহানপুরে ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য মৃত্যুজনিত ঝুঁকি ভাতা হিসেবে চার লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এ ছাড়া তাঁদের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে ডিএসসিসি।

এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষাসামগ্রী সরবরাহে সহযোগিতা করায় হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের প্রশংসা করেন ডিএসসিসি প্রশাসক। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত