ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জনগণ ডাক্তারের কাছে ঘুরবে না, ডাক্তার জনগণের কাছে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যসেবা খাতের আমূল পরিবর্তনের অঙ্গীকার করে নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এখন থেকে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেবেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই নতুন স্বাস্থ্যনীতির ইঙ্গিত দেন।
মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আমাদের প্রথম লক্ষ্য হলো স্বাস্থ্য মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করা। আমরা এর গভীরে ঢুকে কাজ শুরু করেছি এবং ইনশাআল্লাহ এই মন্ত্রণালয়কে স্বচ্ছতার মডেলে রূপান্তর করব।” চিকিৎসার জন্য সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তিনি আরও যোগ করেন যে, "জনগণ ডাক্তারের কাছে ঘুরবে না, ডাক্তার জনগণের কাছে ঘুরবে। এ রকম একটা থিওরি আমরা করব।"
পাবলিক হেলথ বা জনস্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা সর্বজনীন ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চাই। প্রতিহিংসা বা ভেদাভেদ ভুলে যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা দেননি—সকলের জন্যই সমান সুযোগ নিশ্চিত করাই আমাদের সরকারের দায়িত্ব। আমরা মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”
নিজ নির্বাচনি এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, নরসিংদীতে একটি আধুনিক ৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং দুটি বিশেষায়িত আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থাপনের পরিকল্পনা রয়েছে তাঁর। তিনি বিশ্বাস করেন, সঠিক ব্যবস্থাপনা ও দুর্নীতির পথ বন্ধ করতে পারলে দেশের সরকারি হাসপাতালেই সাধারণ মানুষ বিশ্বমানের সেবা পাবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল