ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে মালয়েশিয়া-বাংলাদেশের উচ্চপর্যায়ের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার ট্রেড ও ইনভেস্টমেন্ট সম্প্রসারণে উচ্চপর্যায়ের আলোচনা করেছেন বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) হাইকমিশনারের সঙ্গে মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমআইটিআই) মন্ত্রী জোহরি আবদুল গনি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক ট্রেড ও ইনভেস্টমেন্ট সম্পর্কিত নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) নেগোশিয়েশন শুরু করার সম্ভাবনা, জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠন চূড়ান্তকরণ এবং ইনভেস্টমেন্ট সংক্রান্ত মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন করা। পাশাপাশি হালাল ট্রেড সম্প্রসারণ ও রাবার সেক্টরে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশে মালয়েশিয়ান বিনিয়োগ বৃদ্ধি, লেবার-ইনটেনসিভ ইন্ডাস্ট্রি ও ফ্যাক্টরির স্থানান্তর এবং মালয়েশিয়ার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের প্রসেসড জুট রপ্তানির সুযোগ নিয়েও আলাপ হয়। দুইপক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।
বৈঠকে এমআইটিআই মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল হাইটিল ইয়াহরি ইয়াকুব, ডেপুটি সেক্রেটারি জেনারেল মাসতুরা আহমাদ মোস্তাক, সিনিয়র ডিরেক্টর ড. রাশিদি সাইদ, সিনিয়র প্রাইভেট সেক্রেটারি মোহাম্মদ নাজিব আব্দুল্লাহ, প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আহমাদ আলসারাফ আহমাদ মোক্তার এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিতি নূর আশিকিন মাত তাকির উপস্থিত ছিলেন।
এছাড়া মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের (ম্যাট্রেড) ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার এস জাই শংকর, বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা এবং ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষও বৈঠকে অংশ নেন।
উপস্থিতরা মনে করেন, এই উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে এবং ভবিষ্যতে ট্রেড, ইনভেস্টমেন্ট ও শিল্প খাতে সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সম্ভব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা
- ২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, কোন ৬ দেশ খেলবে সরাসরি?
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- মেসির অশ্রু দেখে যা বললেন স্পেন অধিনায়ক রদ্রি
- বিশ্বকাপে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? যা বলছে ফিফা
- যে কারণে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারল আর্জেন্টিনা