ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বোরকায় ছদ্মবেশে বাজারে হানা ম্যাজিস্ট্রেটের, করলেন জরিমানা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে এক অভিনব পদ্ধতি বেছে নিলেন মাদারীপুরের শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি সাধারণ ক্রেতার বেশে বোরকা পরে বাজারে যান এবং ব্যবসায়ীদের নানা অনিয়ম হাতেনাতে ধরে ফেলেন।
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এই অভিযানে ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি ও ফলের দোকানগুলো ঘুরে দেখেন। বোরকা পরে থাকায় ব্যবসায়ীরা তাঁকে চিনতে পারেননি। ফলে তিনি খুব সহজেই বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসির মাংসের নামে অন্য মাংস বিক্রি করার মতো জালিয়াতিগুলো শনাক্ত করতে সক্ষম হন।
অনিয়মগুলো নিশ্চিত হওয়ার পর তিনি নিজের পরিচয় প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাতটি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যেন রমজান মাসে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা না লোটানো হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ‘আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করি। যখন অনিয়মের প্রমাণ পাই, তখনই আইনগত ব্যবস্থা গ্রহণ করি। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আমাদের এ ধরণের ঝটিকা অভিযান ও কঠোর নজরদারি পুরো রমজান মাসজুড়েই অব্যাহত থাকবে।’ অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল তাঁকে সার্বিক সহযোগিতা প্রদান করে। এই ব্যতিক্রমী উদ্যোগটি স্থানীয় ক্রেতাদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত