ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃ/ত্যু
নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হামে আক্রান্ত রোগী পাওয়া গেছে ১ হাজার ৭৪ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ২৯৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৪৬, সিলেটে ১৪২, বরিশালে ১৩২, খুলনায় ১২৬, ময়মনসিংহে ৭২, রাজশাহীতে ৩৭ এবং রংপুরে ২৪ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগের ৬৩ জন, চট্টগ্রামের ৬৭ জন এবং খুলনার ৯ জন।
হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন চট্টগ্রামের এবং একজন সিলেটের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৬ জন।
এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা ২২ হাজার ৭১২। অন্যদিকে, হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনের মধ্যে।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত