×

ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

২০২৬ অক্টোবর ১৩ ১১:৪৫:২৪

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছে। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসকে লক্ষ্য করে কয়েকজনকে উচ্চস্বরে স্লোগান দিতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করছেন।

এ সময় বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও তাঁদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

পরে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. মুহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওকে কেন্দ্র করেই ঘটনাটি সামনে এসেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত