ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আজকের বাজারে স্বর্ণের দাম (২১ ফেব্রুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর কমার প্রভাব পড়েছে দেশের বাজারেও। ফলে ভরিতে তিন হাজার টাকার বেশি কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নির্ধারিত এ দামেই আজ শনিবার থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন দর সমন্বয় করা হয়, যা কার্যকর হয়েছে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এর আগে মঙ্গলবার এ দাম ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। অর্থাৎ ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, যা মঙ্গলবার ছিল ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা, আগের দর ছিল ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি এখন ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা, যা আগে ছিল ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের জুয়েলারি দোকানে এ মূল্য কার্যকর থাকবে।
সংগঠনটি আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি