ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
গণভোটে জয়ী ‘হ্যাঁ’ প্রস্তাব সরাসরি কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: একুশের অবিনাশী চেতনায় দেশ গড়ার ডাক দিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের সাংবিধানিক রূপরেখা স্পষ্ট করেছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত গণভোটে যে বিষয়গুলোতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে, সেগুলো বাস্তবায়নে নতুন করে শপথের কোনো আবশ্যকতা নেই বরং তা সংসদীয় প্রক্রিয়ায় সরাসরি কার্যকর হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নতুন সংসদের কার্যক্রম ও জুলাই সনদের প্রয়োগ নিয়ে মন্ত্রী বলেন, “সংসদ নির্বাচন হয়েছে। সংসদ সদস্যদের শপথ হয়েছে। আমরা শপথ নিয়েছি। হ্যাঁ-না ভোট হয়েছে। গণভোটে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেইজ হবে। হ্যাঁ এর শপথের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে। এটাই জুলাই সনদ।” তিনি আরও যোগ করেন যে, যেখানে ‘না’ ভোট পড়েছে বা দলগুলো ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে সংসদে গঠনমূলক আলোচনা হবে। এ সংক্রান্ত আইনি ব্যাখ্যাগুলো সাধারণ মানুষের কাছে পরিষ্কারভাবে পৌঁছানো জরুরি বলে তিনি মন্তব্য করেন।
দেশে সম্প্রতি মাথাচাড়া দিয়ে ওঠা ‘মব জাস্টিস’ বা বিশৃঙ্খল পরিস্থিতির বিষয়ে কড়া হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, “যারা মব করছেন সেখান থেকে সরে আসাটাই উচিত। মব মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে। সুতরাং মব কালচার থেকে ফিরে এসে সবাইকে দায় দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্যই কাজ করতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করতে চান, সেটার দায়দায়িত্ব তাদের ওপর বর্তাবে।”সকল রাজনৈতিক পক্ষকে প্রতিহিংসা ও বিরোধিতার সংস্কৃতি পরিহার করার আহ্বান জানিয়ে এ্যানি চৌধুরী আরও বলেন, “সরকারকে কিভাবে সহযোগিতা করতে পারেন, দেশটাকে কিভাবে আন্তরিকতার মধ্য দিয়ে এগিয়ে নেবেন, সেই বিষয়ে কথা বলা দরকার। মতপথ ভিন্ন থাকতে পারে, তবে সব ইস্যুতে বিরোধিতা করতে হবে, এমন অবস্থান থেকে পিছিয়ে এসে আমার মনে হয় দেশটা গড়ার জন্য সবাই মিলে আন্তরিকতার সঙ্গে কাজে মনযোগী হওয়া দরকার।”
শ্রদ্ধা নিবেদনকালে মন্ত্রীর সাথে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং স্থানীয় ও পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?