ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইফতার শেষে বাসায় ফেরার পথে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
নিজস্ব প্রতিবেদক: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ঘাতক ট্রাকের চাপায় হাসান আলভী পুলক (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর মহাসড়কের বীরশ্রেষ্ঠ রউফ গেটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলভী পুলক দিনাজপুরের ঈদগাহ বসতি আবাসিক এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর অধিভুক্ত সাভারের আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আর্মি আইবিএ) বিবিএ ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রথম রমজানে ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে ইফতার শেষ করেন পুলক। এরপর তিনি মোটরসাইকেলে করে সাভার সেনানিবাসে তাঁর দুলাভাইয়ের (একজন সেনা কর্মকর্তা) বাসায় যাচ্ছিলেন। পথে ঢাকা-আরিচা মহাসড়কের রউফ গেটে পৌঁছালে উল্টো পথ (রং সাইড) দিয়ে আসা একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ঠিক তখনই দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে শুক্রবার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অদম্য মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তাঁর পরিবার, সহপাঠী ও শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- শিক্ষার লক্ষ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: নৌপরিবহন মন্ত্রী
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)