ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে প্রশাসনে নতুন গতির সঞ্চার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর গত দুই দিন সচিবালয়ে অফিস করলেও আজ প্রথমবারের মতো তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর কর্মব্যস্ত দিন শুরু হয়েছে। মূলত রাষ্ট্র সংস্কার ও সেবার মান বাড়াতেই তিনি ছুটির দিনেও বাড়তি সময় দেওয়ার এই বিশেষ পরিকল্পনা নিয়েছেন।
শনিবার সকালে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। দাপ্তরিক ফাইলে মনোনিবেশ করার আগে এক শুভ সূচনার প্রতীক হিসেবে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন। এ সময় তাঁর সাথে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, আজ দিনভর প্রধানমন্ত্রী দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করছেন। বেলা ১১টায় সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষে সকল ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য প্রশিক্ষণভিত্তিক সম্মানী ও কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২টায় শুরু হয় দ্বিতীয় পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা, যার মূল এজেন্ডা হলো দেশে আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ক্রীড়া অবকাঠামোর আমূল উন্নয়ন।
ঐতিহাসিকভাবে ১৯৯১ সাল থেকে তেজগাঁওয়ের এই পুরনো জাতীয় সংসদ ভবনটি প্রধানমন্ত্রীর প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিগত কয়েক দশকে অধিকাংশ গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত ও মন্ত্রিসভার বৈঠক এই ভবনেই অনুষ্ঠিত হয়েছে। যদিও সচিবালয়েও প্রধানমন্ত্রীর জন্য আলাদা দপ্তর ও ব্যবস্থা রয়েছে, তবে রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্র হিসেবে তেজগাঁও কার্যালয়টিই সমধিক পরিচিত। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম এই ঐতিহাসিক কার্যালয় থেকে তাঁর নিয়মিত দাপ্তরিক কার্যাবলি শুরু করলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)