ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার সচিবালয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। সকাল ৯টার পরপরই তিনি সচিবালয়ে তাঁর কার্যালয়ে উপস্থিত হন এবং দাপ্তরিক কাজে মনোনিবেশ করেন। দায়িত্ব গ্রহণের পর নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে আজ দিনভর তাঁর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে।
দিনের শুরুতেই সকাল সাড়ে ১০টায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তাঁরা দেশের সাম্প্রতিক পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এরপর বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। বৈঠকে সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে তাঁর নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক ‘তৃতীয় টার্মিনাল’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই মেগা প্রকল্পের কাজ দ্রুত শেষ করে যাত্রী সেবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিসভার কয়েকজন সদস্যের সাথে প্রধানমন্ত্রীর একটি অনির্ধারিত বৈঠকের কর্মসূচি রয়েছে, যেখানে দেশের সমসাময়িক প্রশাসনিক ও রাজনৈতিক বিষয়গুলো গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রীর এই নিরলস কর্মতৎপরতা প্রশাসনের সকল স্তরে এক নতুন গতির সঞ্চার করেছে। সচিবালয় সূত্রে জানা গেছে, সরকারি ছুটির পর প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রীর এমন উপস্থিতি কর্মকর্তাদের মাঝে কাজের উদ্দীপনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল