ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শিক্ষা খাতে দুর্নীতি-রাজনীতি বরদাস্ত করা হবে না: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত রাখা হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের দলীয় প্রভাব সহ্য করা হবে না।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সভায় তিনি বলেন, শিক্ষকদের পক্ষ থেকে দেওয়া লিখিত দাবিগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়েছে। যেসব বিষয় দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে, সেগুলো আলাদা করে চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে টেকসই সমাধান চাওয়া হচ্ছে, যাতে কয়েক বছর পর আবার একই দাবিতে আন্দোলন করতে না হয়।
শিক্ষকদের মর্যাদা প্রসঙ্গে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, শ্রেণিকক্ষে তাদের দায়িত্ব ও অবদান যথাযথভাবে মূল্যায়ন নিশ্চিত করা হবে। শিক্ষক সমাজের প্রত্যাশা সম্পর্কে সরকার অবগত এবং সে অনুযায়ী কাজ করা হবে বলেও জানান তিনি।
কারিকুলাম সংস্কারের বিষয়ে তিনি বলেন, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, মাদ্রাসা ও আলিয়া শিক্ষাধারাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে এ প্রক্রিয়া ধাপে ধাপে, পর্যালোচনা ও বাস্তবতার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি এককভাবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সম্ভব নয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয় দরকার। ইতোমধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে এবং সম্ভাব্য ব্যয়ের হিসাব তৈরির কাজ চলছে।
অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট নিয়ে আলোচনার কথাও তুলে ধরে তিনি বলেন, এসব দাবি আবেগ নয়, বাস্তব প্রয়োজনের ভিত্তিতে এসেছে। প্রস্তাবগুলো আরও সুস্পষ্টভাবে উপস্থাপন করা হলে বাস্তবায়ন সহজ হবে।
শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ কাঠামো, বিশেষ করে এনটিআরসি-সংক্রান্ত বিষয় নিয়েও সচিবদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা—এই তিন বিভাগের মধ্যে সমন্বয় বাড়িয়ে কাঠামোগত সামঞ্জস্য আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষা খাতে দুটি বিষয়ে কোনো আপস করা হবে না—দুর্নীতি ও দলীয়করণ। ব্যক্তিগতভাবে কেউ রাজনীতি করতে পারেন, কিন্তু শিক্ষা ব্যবস্থার ভেতরে রাজনৈতিক প্রভাব ঢুকতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, আলোচনায় ওঠা বিষয়গুলোর অগ্রগতি এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। পরে সে বিষয়ে শিক্ষক সমাজকেও অবহিত করা হবে।
সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর