ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
পাকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে হাইকমিশন প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়েছে।
তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানকালে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয় এবং অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া কোরআন তিলাওয়াত, বাণী পাঠ, ভিডিও প্রদর্শন, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাঙ্গণ সুসজ্জিত ছিল হোর্ডিং, বাংলা বর্ণমালা ও ভাষা দিবসের পোস্টার দিয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হাইকমিশনের প্রাঙ্গণে অস্থায়ী শহিদ মিনার নির্মাণ করা হয়। হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান কর্মকর্তা, কর্মচারী ও শিশুদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন। উপস্থিত সবাই একত্রে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটি পরিবেশন করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি খোন্দকার এম তালহার একটি ভিডিও বার্তা প্রদর্শিত হয়।
হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান সমাপনী বক্তৃতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহিদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত্তি স্থাপিত হয়েছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)