ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, যা পূর্বাভাস দিল দপ্তর
নিজস্ব প্রতিবেদক: সাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী মঙ্গলবার থেকে দেশের খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তার আগে আগামী ৪৮ ঘণ্টা দেশের অধিকাংশ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় থাকা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এছাড়া বর্তমানে ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে।
সংস্থাটি জানায়, আগামী মঙ্গলবার সকাল ৯টার পর থেকে খুলনা বিভাগের “দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।” একইভাবে পরদিন বুধবার খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানেও “বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।” বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরবর্তী পাঁচ দিনে দেশের দিনের ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আগামীকাল সোমবার পর্যন্ত সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সোমবারের পর থেকে তাপমাত্রার পারদ কিছুটা বাড়তে শুরু করতে পারে। বৃষ্টিপ্রবণ এলাকাগুলোর বাইরে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে নিশ্চিত করেছে অধিদপ্তর।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর