ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পহেলা বৈশাখের আগেই দুই আসনে উপনির্বাচনের পরিকল্পনা ইসির
নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখের উৎসব শুরুর আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের স্থগিত থাকা উপনির্বাচন শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সময়সূচি এমনভাবে নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে যাতে নববর্ষের আয়োজনের আগে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।
রোববার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, বাকি থাকা এই দুই উপনির্বাচন দ্রুত শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
তিনি বলেন, সাধারণত পহেলা বৈশাখ উপলক্ষে দেশে উৎসবমুখর পরিবেশ থাকে। তাই তার আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট আয়োজন শেষ করতে কমিশন চেষ্টা করছে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বগুড়া-৬ আসনের ভোট নিয়ে কমিশনার আরও জানান, যেসব প্রবাসী ভোটার আগেই নিবন্ধন করেছেন, তাদের অনেকেই ইতোমধ্যে ভোট দিয়েছেন। প্রয়োজনে তাদের কাছে আবার ব্যালট পাঠানো হবে। পাশাপাশি কেউ বাদ পড়ে থাকলে তাদের সুযোগ দিতে নতুন করে কয়েকদিন সময় বাড়ানোর কথাও ভাবা হচ্ছে।
এদিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পর্কেও কমিশন কাজ শুরু করেছে বলে জানান তিনি। রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুতি এগোচ্ছে এবং গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যেই এ নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান