ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি যুবককে যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই
ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক এক শিশু যৌন নিপীড়ন চক্রের মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত বাংলাদেশি যুবক জোবাইদুল আমিনকে (২৮) মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। দীর্ঘ দুই বছর পলাতক থাকার পর গত ৪ মার্চ তাঁকে সরাসরি যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি গুরুতর সব আইনি অভিযোগের মুখোমুখি হবেন।
এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তার মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২২ সাল থেকে আত্মগোপনে থাকা জোবাইদুলকে গ্রেপ্তারে মালয়েশিয়া সরকার এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় অংশীদাররা ব্যাপক সহযোগিতা করেছে। বর্তমানে আলাস্কার আদালতে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিচারিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, জোবাইদুল মূলত ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক শিশুদের খুঁজে বের করতেন। পরবর্তীতে তাদের ভয়ভীতি দেখিয়ে বা প্রলুব্ধ করে যৌনতামূলক ছবি ও ভিডিও তৈরিতে বাধ্য করার মাধ্যমে একটি বিশাল আন্তর্জাতিক চক্র পরিচালনা করতেন তিনি। ২০২২ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি তাকে শত শত শিশুকে নিপীড়নের অভিযোগে অভিযুক্ত করে।
জানা গেছে, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর আগে জোবাইদুল মালয়েশিয়ায় চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিলেন। সেখানেই ২০২২ সালের সেপ্টেম্বরে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তাঁর বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি তৈরি ও সংরক্ষণের অভিযোগ আনে। দীর্ঘ সময় ধরে এফবিআই ও মালয়েশীয় কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টার পর অবশেষে ৪ মার্চ তাঁকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় পাঠানো হয়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ মার্চ ডিস্ট্রিক্ট অব আলাস্কার আদালতে জোবাইদুলের হাজিরার দিন নির্ধারিত ছিল। এই ভয়াবহ আন্তর্জাতিক অপরাধ চক্র পরিচালনার দায়ে তিনি যদি দোষী সাব্যস্ত হন, তবে তাঁর ন্যূনতম ২০ বছর থেকে শুরু করে আমৃত্যু কারাদণ্ড বা যাবজ্জীবনের সাজা হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)