ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডাম্বুলায় সিরিজ বাঁচাতে লড়বে বাংলাদেশ
শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হারার পর এবার টি-টোয়েন্টি সিরিজেও কোণঠাসা বাংলাদেশ। পাল্লেকেলেতে সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটে হারায় এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ হারার শঙ্কা। আজ ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটন-মিরাজদের সামনে কেবল একটাই লক্ষ্য—জয় আর তাতেই টিকে থাকবে সিরিজ জয়ের স্বপ্ন।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। তবে সিরিজ জয়ের স্বাদ এখনও অধরা। সেই অচলায়তন ভাঙতে হলে আজকের ম্যাচে পিছু হটার কোনো সুযোগ নেই।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে ডাম্বুলায়। ব্যাটিং সহায়ক এই মাঠে প্রথম ইনিংসে গড় স্কোর ১৪২। এখানে এখন পর্যন্ত হওয়া ২৬ ম্যাচের ১৫টিতেই জিতেছে রান তাড়া করা দল।
আগের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। ১৫৪ রানের পুঁজি লংকানরা অনায়াসে টপকে যায় মাত্র ছয় বল ও সাত উইকেট হাতে রেখে। বাংলাদেশের কেউ ফিফটি করতে পারেননি আর কোনো বোলারও একাধিক উইকেট পাননি।
আজ ঘুরে দাঁড়াতে হলে তিন বিভাগেই উন্নতির বিকল্প নেই। শ্রীলঙ্কার দুই ওপেনার পাতুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস আছেন দুর্দান্ত ফর্মে—তাদের দ্রুত ফিরিয়ে আনাটাই হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।
ব্যাটিং অর্ডারে পরিবর্তনের ইঙ্গিতও আছে। ইনজুরির কারণে আগের ম্যাচে না খেলা জাকের আলী ফিরতে পারেন একাদশে। সেক্ষেত্রে জায়গা হারাতে পারেন মন্থর ব্যাটিং করা মোহাম্মদ নাঈম। তিনি প্রথম ম্যাচে ২৯ বলে করেছিলেন ৩২ রান।
আজকের ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশ সিরিজে টিকে থাকবে নাকি আরও একবার শ্রীলঙ্কার মাটিতে হতাশায় বিদায় নেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)