ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংকের পরিচালক সৈয়দ আসিফ নিজামউদ্দিন আগামী ৩০ দিনের মধ্যে ব্যাংকটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি তার বিদ্যমান শেয়ারহোল্ডিং শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন।
রবিবার (১৩ জুলাই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাখিল করা এক ঘোষণাপত্র অনুযায়ী, তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে এই শেয়ারগুলো কিনবেন। তবে ঘোষণা দেওয়ার দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে এনসিসি ব্যাংকের শেয়ার ১.৯২ শতাংশ কমে ১০ টাকা ২০ পয়সায় লেনদেন শেষ হয়েছে।
উল্লেখ্য, গত ৬ মে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন্নওয়াজ-এর মালিকানাধীন নেওয়াজ ইন্টারন্যাশনাল লিমিটেড ব্যাংকটির ২ কোটি ১৭ লাখ বা প্রায় ১.৯৫ শতাংশ শেয়ার কেনার পরিকল্পনা ঘোষণা করেছিল।
সর্বশেষ ২০২৪ সালে এনসিসি ব্যাংক শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে।
গত বছর ব্যাংকটি ২৩২ কোটি ৬৭ লাখ টাকা সমন্বিত নিট মুনাফা অর্জন করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১.১২ শতাংশ বেশি। ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ১০ পয়সা। যা আগের বছর ছিল ২ টাকা ০৭ পয়সা।
ব্যাংকটি তার আর্থিক বিরণীতে উল্লেখ করা হয়েছে, মুনাফা বৃদ্ধির প্রধান কারণ ছিল সুদের আয় বৃদ্ধি এবং সরকারি সিকিউরিটিজ থেকে উচ্চ বিনিয়োগ আয়। তবে শ্রেণিকৃত ঋণের বিপরীতে উল্লেখযোগ্য প্রভিশন বজায় রাখতে হওয়ায় সামগ্রিক মুনাফা প্রত্যাশিত মাত্রায় বাড়েনি।
চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির নিট মুনাফা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৬৭ শতাংশ বেড়ে ২৮ কোটি ২২ লাখ টাকায় দাঁড়িয়েছে।
২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির মোট শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ১ হাজার ৭৫৯ কোটি টাকা, যা তার মোট বিতরণের প্রায় ৭.৩০ শতাংশ। যা আগের বছরের তুলনায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)