ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
খরচ বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীদের
নিজস্ব প্রতিবেদক: দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ। নতুন টেলিকম নীতিমালা (পলিসি) বাস্তবায়নের কারণে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ পর্যন্ত বাড়তে যাচ্ছে বলে জানিয়েছে ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো।
সোমবার (৩ নভেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নতুন টেলিকম পলিসি কার্যকর হলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার খরচ গড়ে ২০ শতাংশ বৃদ্ধি পাবে।
এর ফলে ৫০০ টাকার ব্রডব্যান্ড সংযোগের খরচ বাড়বে ১০০ টাকা, আর এক হাজার টাকার সংযোগের খরচ বেড়ে যাবে ২০০ টাকা পর্যন্ত।
আইএসপিএবি সভাপতি সতর্ক করে বলেন, টেলিকম পলিসি সংশোধন না করলে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।
তিনি আরও আহ্বান জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলো যেন এই পলিসি বিষয়ে হস্তক্ষেপ করে সমাধান খোঁজে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)