ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

ঠাকুরগাঁও-১ আসনে বিশাল ভোটের ব্যবধানে মির্জা ফখরুলের জয়

২০২৬ ফেব্রুয়ারি ১২ ২২:৪৯:৪২

ঠাকুরগাঁও-১ আসনে বিশাল ভোটের ব্যবধানে মির্জা ফখরুলের জয়

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের সবকটির গণনা শেষে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯৫ হাজার ৪৯১ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। এছাড়া এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম ‘হাতপাখা’ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৩৩ ভোট।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার পর মির্জা ফখরুলের নিজ নির্বাচনি এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। ভোটাররা বলছেন, এই বিজয় ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের আস্থার প্রতিফলন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে... বিস্তারিত

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩১ জুলাই... বিস্তারিত