ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভোলা-১ আসনে বড় ব্যবধানে জিতলেন আন্দালিব রহমান পার্থ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপি জোট মনোনীত বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর চেয়ে ৩১ হাজার ৯৯১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ভোলা সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান এই ফলাফল নিশ্চিত করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ‘গরুর গাড়ি’ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের শরিক ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৪৭১ ভোট।
ভোলা-১ আসনে সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কারের প্রশ্নে আয়োজিত গণভোটেও ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। এই আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩৯ হাজার ৬৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৩ হাজার ৭৭৮টি। আসনটিতে মোট ভোটের হার ছিল ৫০ দশমিক ৯৬ শতাংশ।
ভোলা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৫৬৭ জন। ১১টি কেন্দ্রে মোট ৮৩৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে রাতে এই ফলাফল ঘোষণা করা হয়। পার্থর এই বিজয়ে স্থানীয় বিএনপি ও জোটের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম