ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের বিশাল জয়
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর নিজ এলাকায় নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করায় সালাহউদ্দিন আহমদের সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ বলেন, “ভোটের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। এই দিনটির জন্যই এ দেশের মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল। এখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ এবং জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষা আমাদের পূরণ করতে হবে।”
তিনি আরও বলেন, এই বিজয় কেবল তাঁর একার নয়, বরং চকরিয়া-পেকুয়াবাসীর অধিকার পুনরুদ্ধারের বিজয়। এলাকার উন্নয়নে এবং মানুষের সেবা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান।
উল্লেখ্য, এবারের নির্বাচনে সালাহউদ্দিন আহমদের এই জয় কক্সবাজারের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে এখন বিভিন্ন কেন্দ্র থেকে চূড়ান্ত তথ্য সংগ্রহের কাজ চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ