ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
ঢাকা-৬ আসনে বিশাল ব্যবধানে জিতলেন ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ঢাকা-৬ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীকে ২৩ হাজার ৬৭৬ ভোটের ব্যবধানে হারিয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ইশরাক হোসেন পেয়েছেন ৭৮ হাজার ১৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪ এবং ৩৭ থেকে ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মোট ১০০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। নির্বাচনে ইশরাক ও আব্দুল মান্নান ছাড়াও আরও পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট:
১. আমির উদ্দিন আহমেদ (লাঙ্গল): ১,৭৪৭ ভোট।
২. মো. ইউনুস আলী আকন্দ (ডাব): ৩০১ ভোট।
৩. মো. আকতার হোসেন (হারিকেন): ২৪৪ ভোট।
৪. আহম্মেদ আলী শেখ (মাছ): ১৪৭ ভোট।
৫. মো. ফখরুল ইসলাম (ট্রাক): ১৩৫ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা-৬ আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ২ হাজার ৮৪৫ জন ভোটার নিবন্ধিত ছিলেন। দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে রাতে এই ফলাফল ঘোষণা করা হয়। ইশরাকের এই বিজয়ে পুরান ঢাকা এলাকার বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উল্লাস ও আনন্দ আমেজ লক্ষ্য করা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ