ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
পটুয়াখালী-৩ আসনে বিপুল ভোটে জয়ী ভিপি নুর
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি জোট মনোনীত ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, নুরুল হক নুর ‘ট্রাক’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩ হাজার ৯৩৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ‘ঘোড়া’ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৯৫০ ভোট। অর্থাৎ ২৫ হাজার ৯৮৪ ভোটের ব্যবধানে জয়ী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন ডাকসুর সাবেক এই ভিপি।
নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল আনুষ্ঠানিক ঘোষণার আগেই নুরুল হক নুরকে বিজয়ী হিসেবে মেনে নিয়ে অভিনন্দন জানিয়েছেন হাসান মামুন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, “অভিনন্দন, ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী–৩।” তাঁর এই রাজনৈতিক শিষ্টাচার স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, এ আসনে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নুরুল হক নুরকে সমর্থন দিয়েছিল। তবে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এর পরিপ্রেক্ষিতে ৩০ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এর আগে ২৮ ডিসেম্বর তিনি নিজেই দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।
নির্বাচনি এলাকায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নুরের এই বিজয়ে গলাচিপা ও দশমিনা এলাকার নেতা-কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার