ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
৯৪ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে আন্দালিব রহমান পার্থ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছেন বিএনপি জোট মনোনীত বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এই আসনের মোট ১১৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৯৪টি কেন্দ্রের প্রাথমিক ও বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, আন্দালিব রহমান পার্থ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২১ হাজার ৩৬৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান প্রাপ্ত ফলাফল নিশ্চিত করেছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ৯৪টি কেন্দ্রে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ‘গরুর গাড়ি’ প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ২২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের শরিক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৮৫৮ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. ওবায়দুর রহমান ‘হাতপাখা’ প্রতীকে ১৭ হাজার ৯৮০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
ভোলা-১ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৫৬৭ জন। এ আসনে মোট ১১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বাকি ২০টি কেন্দ্রের ফলাফল সংকলনের কাজ চলছে। তবে প্রাথমিক এই বড় ব্যবধান ব্যারিস্টার পার্থের বিজয়কে প্রায় সুনিশ্চিত করে তুলেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
সকাল থেকেই এই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন সদর উপজেলা কন্ট্রোল রুমে চূড়ান্ত ফলাফল ঘোষণার জন্য কেন্দ্রভিত্তিক ভোট একীভূত করার প্রক্রিয়া চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী