ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
রংপুর-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী এনসিপির আখতার হোসেন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বড় জয় পেয়েছেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ১৬৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে তিনি বিএনপি প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট। অর্থাৎ ৮ হাজার ৩৩১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তরুণ এই নেতা।
তবে ঘোষিত এই ফলাফলের মধ্যে প্রবাসীদের পাঠানো বা ডাকযোগে দেওয়া ‘পোস্টাল ভোট’-এর হিসাব এখনো অন্তর্ভুক্ত হয়নি। পোস্টাল ভোটের সংখ্যা চূড়ান্ত ফলাফলে সামান্য প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই বেসরকারি ফলাফল নিশ্চিত হওয়ার পর পীরগাছা ও কাউনিয়া এলাকার এনসিপি ও ১১ দলীয় জোটের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নির্বাচনি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট।
অন্যদিকে, ফলাফল ঘোষণার পর বিএনপি প্রার্থীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোতে ভোটারদের, বিশেষ করে তরুণ প্রজন্মের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আখতার হোসেনের এই বিজয়কে নতুন প্রজন্মের রাজনীতির এক বড় সাফল্য হিসেবে দেখছেন স্থানীয় বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে