ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
মোবারক হোসেন: শেয়ারবাজারে সুশাসন ও নিয়মশৃঙ্খলা জোরদারের এই দিনেই বড় পদক্ষেপ নিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নিয়ম লঙ্ঘনের অভিযোগে দুই ব্রোকারেজ হাউসের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বা ট্রেডিং লাইসেন্স বাতিলের কঠোর সিদ্ধান্ত ঘোষণা করেছে এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
ডিএসই জানায়, মাহিদ সিকিউরিটিজ লিমিটেডের (টিআরইসি নং-২৭৩) বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা, ২০২০-এর বিধি ৭(১) লঙ্ঘন করেছে। কোম্পানিটি বিএসইসি থেকে স্টক-ডিলার বা স্টক-ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে ব্যর্থ হওয়ায় তারা লেনদেন কার্যক্রম শুরু করতে পারেনি।
এছাড়া আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেডের (টিআরইসি নং-২৬৩) বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধি ৩(২)(গ)-এর গুরুতর লঙ্ঘনের কারণে। ডিএসই জানিয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও বিনিয়োগকারীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
মাহিদ সিকিউরিটিজ-এর টিআরইসি সংক্রান্ত কোনো দাবি থাকলে তা ১৩ নভেম্বর ২০২৫-এর মধ্যে ডিএসই’র চিফ রেগুলেটরি অফিসারের কাছে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
অন্যদিকে, আল হারামাইন সিকিউরিটিজের ক্লায়েন্টদের অ্যাকাউন্ট পর্যালোচনা করে যেকোনো অমীমাংসিত সেটেলমেন্ট সম্পন্ন করার ও প্রয়োজনে লিখিত অভিযোগ জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে একই তারিখের মধ্যে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি