ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
সরকার ফারাবী: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মাঠে নামছে নারী ক্রিকেটের দুই শক্তিশালী দল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত এবং লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের মর্যাদাপূর্ণ ফাইনাল ঘিরে সমর্থকদের উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে।
দুই দলের যাত্রা:
পুরো টুর্নামেন্ট জুড়ে নিজেদের সামর্থ্য দেখিয়েছে এই দুই ফাইনালিস্ট। দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে ফাইনালের টিকিট নিশ্চিত করে। অন্যদিকে, ভারত সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে রেকর্ড রান তাড়া করে হারিয়ে ইতিহাস গড়ে। এই জয় তাদের আত্মবিশ্বাসকে আরও উজ্জীবিত করেছে।
যদিও গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে, তবুও ফাইনালের আগে হরমনপ্রীতদের মনোবল এখন আকাশছোঁয়া।
ওডিআই ইতিহাসে ভারত ও দক্ষিণ আফ্রিকার নারী দল মুখোমুখি হয়েছে ৩৪ বার। এর মধ্যে ভারত জয় পেয়েছে ২০ বার, দক্ষিণ আফ্রিকা ১৩ বার, আর ১টি ম্যাচ হয়েছে ড্র। তবে এই ফাইনাল বিশেষ — কারণ, দুই দলের কেউই এখনো বিশ্বকাপ জিতেনি। অর্থাৎ আজকের লড়াই শেষে ইতিহাসে যুক্ত হবে নতুন এক বিশ্বচ্যাম্পিয়নের নাম।
ফাইনাল ম্যাচের সময় ও স্থান
তারিখ: রবিবার, ২ নভেম্বর
স্থান: ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমি, নভি মুম্বই
সময়: ম্যাচ শুরু বিকেল ৩টা (ভারতীয় সময়), টস হবে দুপুর ২:৩০ মিনিটে
কোথায় ও কিভাবে দেখবেন লাইভ ম্যাচ
মোবাইলে দেখতে এখানেক্লিককরুন।
যারা এই ঐতিহাসিক ম্যাচটি সরাসরি দেখতে চান, তাদের জন্য রয়েছে টিভি ও অনলাইন উভয় বিকল্প।
টিভি সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি দেখা যাবে ফাইনাল ম্যাচটি।
অনলাইন স্ট্রিমিং: মোবাইল বা ওয়েবে দেখতে পারবেন জিওহটস্টার (JioHotstar) অ্যাপে বা অফিসিয়াল ওয়েবসাইটে।
আজকের ফাইনাল ম্যাচের প্রত্যেক মুহূর্তই হতে যাচ্ছে রোমাঞ্চে ভরপুর কে উঠবে ইতিহাসের নতুন বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে, সেটিই এখন সবার নজরকাড়া প্রশ্ন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি