ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
জাতীয় দলের নির্বাচক হলেন হাবিবুল বাশার ও নাঈম ইসলাম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের নির্বাচক পদে বড় পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমন এবং সহকারী নির্বাচক হিসেবে নাঈম ইসলামকে চূড়ান্তভাবে মনোনয়ন করা হয়েছে। বিসিবির অভ্যন্তরীণ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত ৮ মার্চ জাতীয় দলের নির্বাচক পদে আবেদনের সময়সীমা শেষ হয়। এই পদে মোট ১৬ জন সাবেক ক্রিকেটার আবেদন করেছিলেন। এরপর তাদের মধ্য থেকে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রধান নির্বাচক পদে হাবিবুল বাশার সুমনকে নিয়োগ দেওয়া হয়। তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং এর আগে সহকারী নির্বাচকের দায়িত্বও পালন করেছেন।
সহকারী নির্বাচক পদে শেষ পর্যন্ত নাঈম ইসলামকে নির্বাচিত করা হয়েছে। অন্য প্রার্থী তুষার ইমরানও ছিল পছন্দের তালিকায়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নাঈমের পক্ষে হয়েছে। বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়নি।
নির্বাচক প্যানেল বাছাই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বিসিবির পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম এবং আব্দুর রাজ্জাক। প্রধান নির্বাচক হাবিবুল বাশারের মাসিক বেতন নির্ধারিত হয়েছে ৪ লাখ টাকা, আর সহকারী নির্বাচক নাঈম ইসলামের বেতন হতে পারে ৩ লাখ টাকা। একই বেতন সম্ভবত আগে থেকেই সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব পালনরত হাসিবুল ইসলাম শান্তের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
জাতীয় দলের বর্তমান নির্বাচক প্যানেল, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সময়কাল চলতি মাসে শেষ হচ্ছে। পাকিস্তান সিরিজ জয়ের পর তিনি ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত