ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
মোহামেডান ডাকলে সাড় দিতে প্রস্তুত তামিম
স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ক্রিকেট মাঠের পাঠ চুকিয়ে এবার ক্রীড়া সংগঠক হিসেবে নতুন ইনিংস শুরু করার জোরালো ইঙ্গিত দিয়েছেন। কয়েকদিন আগে বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করার পর এবার তিনি জানিয়েছেন, তাঁর পুরোনো ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি চায়, তবে যেকোনো সাংগঠনিক দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।
বুধবার (১৮ মার্চ) বিকেলে অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তামিম এসব কথা বলেন।
সংগঠক হিসেবে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তামিম ইকবাল বলেন, “সংগঠক হিসেবে কাজ করা নিয়ে আমি আসলে ওভাবে এখনো কিছু চিন্তা করিনি। তবে মোহামেডানের যদি কখনো মনে হয় যে আমাকে নিলে ক্লাবের জন্য ভালো হবে, তবে তারা যেকোনো সময় ডাকলে আমি চলে আসব। এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার হবে।”
তামিম ইকবাল গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলেছিলেন। তবে অসুস্থতার কারণে আসরের মাঝপথেই তাঁকে মাঠের বাইরে চলে যেতে হয়। বর্তমানে জাতীয় দল থেকে অবসরে থাকা এই বাঁহাতি ওপেনার ক্রিকেটের উন্নয়নের জন্য সরাসরি কাজ করতে আগ্রহী।
দেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলোর অবদান প্রসঙ্গে তামিম বলেন, “আবাহনী ও মোহামেডানের মতো ক্লাবগুলো বছরের পর বছর দেশের খেলাধুলাকে দুহাত ভরে দিয়ে গেছে। এই ক্লাবগুলোর পাওয়ার তেমন কিছু নেই, তারা শুধু ট্রফি জেতার মাধ্যমে সার্থকতা খুঁজে পায়। বিনিময়ে তারা খেলোয়াড় ও সংশ্লিষ্টদের কাছ থেকে যথাযথ সম্মানটুকু আশা করে।”
ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, তামিমের মতো অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের ক্রিকেটার যদি মোহামেডানের মতো ক্লাবের সাংগঠনিক কাঠামোতে যুক্ত হন, তবে তা দেশের অভ্যন্তরীণ ক্রীড়া ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত