ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক: আইনি জটিলতা ও মামলার কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান অবশেষে তার ফেরার বিষয়ে মুখ খুলেছেন। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, তার বিরুদ্ধে থাকা আইনি সমস্যাগুলো সমাধান হওয়া মাত্রই তিনি বাংলাদেশে ফিরে জাতীয় দলে যোগ দেবেন।
সাকিব বলেন, “আশা করি ফিরতে পারব। আসলে সবগুলো বিষয়ই তো এখন আইনের জটিলতাতে আটকা। বিসিবি আন্তরিক আছে, তবে তাদের আন্তরিকতা যদি আরেকটু বেশি হয়, হয়তো আরও তাড়াতাড়ি এগুলো সমাধান করা সম্ভব হবে। আইনি সমস্যাগুলো যেদিন সমাধান হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে তার পরের দিনই আমি ফিরব।”
আইনি বিষয়ে নিজের অভিজ্ঞতার অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতির মুখোমুখি তিনি আগে কখনও হননি, তাই সমাধান হতে ঠিক কতদিন সময় লাগবে তা বলা তার পক্ষে মুশকিল। মূলত মামলার অগ্রগতির অভাবেই চলমান পাকিস্তান সিরিজে তিনি মাঠে নামতে পারেননি।
একই অনুষ্ঠানে পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে কথা বলেন সাকিব। তিনি জানান, এ ধরনের বোলারদের বিপক্ষে খেলা প্রথম দিকে কঠিন হলেও অভ্যস্ত হয়ে গেলে সহজ হয়ে যায়। এর আগে অজন্তা মেন্ডিস বা মুরালিধরনের মতো বোলাররাও শুরুতে এমন রহস্য তৈরি করেছিলেন বলে মন্তব্য করেন তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)