ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপে না যাওয়ার কারণ খুঁজতে তদন্তে ক্রীড়া মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ঘটনা নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে তদন্তে নামছে সরকার। পুরো বিষয়টির কারণ উদঘাটনে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
সোমবার (১৭ মার্চ) মিরপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, কেন বাংলাদেশ এমন একটি বড় আসরে খেলতে পারেনি—তা খতিয়ে দেখা জরুরি।
প্রতিমন্ত্রী জানান, ক্রীড়া কূটনীতির দুর্বলতা ও অন্যান্য জটিলতা এই পরিস্থিতির পেছনে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে।
তিনি আরও বলেন, বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের পেছনে কোথায় ঘাটতি ছিল, কূটনৈতিক ব্যর্থতা ছিল কি না—এসব বিষয় বিস্তারিতভাবে যাচাই করা হবে এবং তা আনুষ্ঠানিক প্রতিবেদনে তুলে ধরা হবে।
উল্লেখ্য, এবারের আসরটি ভারত-এ অনুষ্ঠিত হয়। নিরাপত্তা উদ্বেগ, কূটনৈতিক জটিলতা এবং কিছু ক্রিকেটারের আইপিএল-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিসিবি দল পাঠাতে অনাগ্রহ দেখায়। সে সময় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল-এর নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।
পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সঙ্গে আলোচনা হলেও ভেন্যু পরিবর্তনের প্রস্তাব গ্রহণ করা হয়নি। ফলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আসরে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এই সিদ্ধান্তে খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের দূরত্বও তৈরি হয়।
এদিকে, ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) শুরু থেকেই এ সিদ্ধান্তের সমালোচনা করে আসছে। সম্প্রতি সংগঠনটির নেতৃত্বে একদল ক্রিকেটার প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের মতামত তুলে ধরেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ঈদের পর বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
একইসঙ্গে বিসিবির সাম্প্রতিক নির্বাচন নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে, যা নিয়ে বোর্ডের ভেতরে উদ্বেগ রয়েছে।
তিনি জানান, অতীতের নির্বাচন প্রক্রিয়ায় প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। তদন্তে আগের নির্বাচন কমিশনের সদস্য, বর্তমান বোর্ড কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হবে এবং আইসিসির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হবে।
উদাহরণ হিসেবে তিনি বলেন, কাউন্সিলরশিপ পাঠানোর ক্ষেত্রে দ্বৈত প্রক্রিয়ার মতো ঘটনা ঘটেছে, যা তদন্তে উঠে আসবে। সব মিলিয়ে দেশের ক্রিকেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)