ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আবারও ডিবিএ’র প্রেসিডেন্ট হলেন সাইফুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে স্টক ব্রোকারদের সর্ববৃহৎ সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর নির্বাচনে আবারও সভাপতি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন সাইফুল ইসলাম। কোনো প্রার্থী তার বিপরীতে মনোনয়ন না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাইফুল ইসলাম বর্তমানে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির সেক্রেটারি মো. দিদারুল গনী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবিএ’র পরিচালনা পর্ষদের মোট ১৫টি পদে এবার কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। ফলে সভাপতি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টসহ সব পরিচালক পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এই কমিটি ২০২৬ ও ২০২৭—এই দুই বছর দায়িত্ব পালন করবে।
ডিবিএ সূত্র জানায়, নির্বাচিত সদস্যরা সংগঠনের আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এরপর তারা ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ব্রোকারেজ হাউসগুলোর স্বার্থ রক্ষা, বাজার উন্নয়ন, নীতিনির্ধারণী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্য কাজ করবেন।
শীর্ষস্থানীয় পদগুলোর নির্বাচিত ব্যক্তিরা হলেন:
সভাপতি: সাইফুল ইসলাম (পরিচালক, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লি.)
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: মো. মনিরুজ্জামান (এমডি ও সিইও, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লি.)
ভাইস প্রেসিডেন্ট: মো. নাফিজ-আল-তারিক (ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লি.)
পরিচালক পদে নির্বাচিত হয়েছেন:
এবি অ্যান্ড কোম্পানির এমডি এম রাফিউজ্জামান বোখারী, এস সি এল সিকিউরিটিজ লি.-এর ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, আর এন ট্রেডিং লিমিটেডের এমডি মো. নাদিম, আজম সিকিউরিটিজ লি.-এর আহমেদ কবির মজুমদার, নিউ এরা সিকিউরিটিজ লি.-এর আরওয়াই শমসের, ওয়ান সিকিউরিটিজ লি.-এর সিইও আমিনুল ইসলাম, জি এম এফ সিকিউরিটিজ লি.-এর আলহাজ নাহিদ আহমেদ, কাইয়ুম সিকিউরিটিজ লি.-এর নাঈম মো. কাইয়ুম, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি.-এর মোহাম্মদ ইব্রাহিম, এক্সপো ট্রেডার্স লি.-এর ডা. ওসমান গনি চৌধুরী, ফিনিক্স সিকিউরিটিজ লি.-এর খন্দকার শফিকুর রহিম এবং এসএআর সিকিউরিটিজ লি.-এর শরীফ আতাউর রহমান।
এই নির্বাচনকে ঘিরে পুঁজিবাজার অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিক নেতৃত্ব বজায় থাকায় নীতিগত ধারাবাহিকতা বজায় থাকবে এবং বাজারে স্থিতিশীলতা ও আস্থা ফিরে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের