ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
টানা লোকসানেও আরএকে সিরামিকের ক্যাশ ডিভিডেন্ড
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৯.৫৯ কোটি টাকা নিট লোকসান গুনেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, কোম্পানির আয় আগের বছরের তুলনায় ১০.৫৬ শতাংশ বেড়ে ৭৩৭.৩৩ কোটি টাকায় দাঁড়ালেও উচ্চ উৎপাদন ব্যয় এবং আর্থিক খরচের চাপে শেষ পর্যন্ত বড় লোকসানে পড়তে হয়েছে। মূলত বছরের প্রথম ছয় মাস (জুন পর্যন্ত) গ্যাস সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটা এবং কার্যকরী মূলধনের জন্য নেওয়া ঋণের সুদ বেড়ে যাওয়া এই লোকসানের পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করেছে।
বিক্রয় বাড়লেও আরএকে সিরামিকসের মোট মুনাফার মার্জিন ১৭.১৯ শতাংশ থেকে কমে ১৩.১৯ শতাংশে নেমে এসেছে। কোম্পানি জানিয়েছে, গ্যাস সংকটের সময় উৎপাদন ব্যাহত হওয়ায় ফিক্সড কস্ট বা স্থির খরচগুলো সমন্বয় করা সম্ভব হয়নি। এছাড়া পুরনো ইনভেন্টরি বা মজুত পণ্যের অবলোপন এবং বাড়তি প্রভিশন রাখার কারণে মুনাফায় টান পড়েছে। উল্লেখ্য, ২০২৪ সালেও কোম্পানিটি ২.৭৩ কোটি টাকা লোকসান দিয়েছিল, অর্থাৎ এটি তাদের টানা দ্বিতীয় বছরের লোকসান।
ব্যবসায়িক লোকসান হওয়া সত্ত্বেও বিনিয়োগকারীদের হতাশ করেনি আরএকে সিরামিকসের পরিচালনা পর্ষদ। সাধারণ বিনিয়োগকারীদের জন্য তারা ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করেছে। ডিএসইর তথ্যমতে, কোম্পানির ৭২.০৮ শতাংশ শেয়ারের মালিক উদ্যোক্তা ও পরিচালকরা এই ডিভিডেন্ড গ্রহণ করবেন না। বাকি ২৭.৯২ শতাংশ শেয়ারের মালিক সাধারণ, প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীরা এই লভ্যাংশ পাবেন, যার মোট পরিমাণ ১১.৯৫ কোটি টাকা।
তবে অন্ধকারের মাঝেও আশার আলো দেখিয়েছে কোম্পানির অপারেটিং পারফরম্যান্স। বকেয়া টাকা আদায়ের শক্তিশালী কাঠামো এবং পাওনাদারদের সাথে অর্থ পরিশোধের সময়সীমা বাড়ানোর ফলে কোম্পানির নগদ প্রবাহের উন্নতি হয়েছে। ফলে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো আগের বছরের ৪৯ পয়সা থেকে বেড়ে ১ টাকায় দাঁড়িয়েছে। ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩১ মার্চ ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে এবংডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে ২৫ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- ভূমিকম্পে কাঁপল দেশ
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন