ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
চাঁদাবাজি-টেন্ডারবাজদের লাল কার্ড দেখাতে হবে: ডাকসু ভিপি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, গত দেড় বছরে যারা চাঁদাবাজি ও টেন্ডারবাজি করেছে তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখাতে হবে। তিনি বলেন, ভোটের সময়ে এই ধরনের নেতারা ভোটারদের রঙিন স্বপ্ন দেখাচ্ছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে এক নির্বাচনি জনসভায় এসব মন্তব্য করেন আবু সাদিক কায়েম।
তিনি আরও বলেন, যারা মা-বোনদের বিবস্ত্র করার হুমকি দিয়েছে বা দীর্ঘদিনের সম্ভাবনাকে নষ্ট করেছে, তাদেরকেও লাল কার্ড দেখাতে হবে। ডা. শফিকুর রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, উত্তরবঙ্গকে কৃষিশীল রাজনীতি হিসেবে গড়ে তোলা হবে। এই অঞ্চলের কৃষি সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নয়ন করা হবে এবং শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। জামায়াত ক্ষমতায় এলে ৫০ লাখ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং নারীদের মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়ালেখার সুযোগ দেওয়া হবে।
ডাকসুর ভিপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবার ভোটের মাধ্যমে ডা. শফিকুর রহমানকে ক্ষমতায় আনতে হবে। তিনি দেশের যে কোনো দুর্যোগে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন এবং শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধাশীল। অন্যদিকে, কিছু দলের নেতা দেড় বছর পর প্রতিশ্রুতি দিচ্ছেন, যা বিশ্বাসযোগ্য নয়।
তিনি গণভোট প্রসঙ্গে বলেন, সংসদ নির্বাচনে দুটি ভোট হবে। আমরা অবশ্যই ‘হ্যাঁ’-তে ভোট দেব। ‘হ্যাঁ’-তে ভোট দেওয়া মানে বাংলাদেশ, আজাদি এবং শহীদ ওসমান হাদির লড়াইকে সমর্থন করা। আমাদের শহিদ ওসমান হাদির ন্যায় নিশ্চিত করার জন্য ‘হ্যাঁ’-তে ভোট দেওয়া অপরিহার্য।
এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহসেক্রেটারি জেনালেন মাওলানা আব্দুল হালিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, জেলা জামায়াত আমির অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত