ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নারীদের নিয়ে ‘কলঙ্কিত’ শব্দ ব্যবহার করেছেন জালিমদের নেতা: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন যে, বর্তমানে দেশে ‘গুপ্ত’ দলের লোকেরা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশে নারী-পুরুষ মিলে মাঠে কাজ করে। নতুন জালিম যাদের মানুষ ‘গুপ্ত’ হিসেবে চেনে, সেই জালিমদের নেতা নারীদের নিয়ে ‘কলঙ্কিত’ শব্দ ব্যবহার করেছেন। এরা ইসলামের রাজনীতি করে কিন্তু এরা নারীদের নিয়ে কীভাবে ‘কলঙ্কিত’ শব্দ ব্যবহার করে?”
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একটি বিশেষ দলের তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, “অতীত ইতিহাস মানুষ ভুলে যায়নি। ওই গুপ্ত দলের নেতাদের সহযোগিতায় এদেশের লক্ষ লক্ষ মা-বোন নির্যাতিত হতে হয়েছিল। তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে। যারা নিজে দেশের মা-বোনদের সম্মান করতে জানে না, তাদের কাছ থেকে আর যাই হোক, ভালো কিছু আশা করা যায় না।”
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দেশের জনগণ ১২ ফেব্রুয়ারি তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবেন। যারা জবাবদিহি করার মাধ্যমে দেশ পরিচালনা করবে। ১৭ বছর আমি দেশে ছিলাম না। শুনেছি অনেক উন্নয়ন হয়েছে কিন্তু বাস্তবে দেখলাম উন্নয়নের নামে লুটপাট হয়েছে। সময় এসেছে, আপনাদের কাছ থেকে যে অধিকার ছিনিয়ে নিয়েছিল, সেটির সঠিক প্রয়োগের। আমি আপনাদের কাছে ধানের শীষের প্রতীকে ভোট চাই।”
ফরিদপুরের উন্নয়ন নিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ফরিদপুরের উন্নয়ন নিয়ে এ জেলার নেতারা যে দাবি তুলেছেন, এক সিটি করপোরেশন ও বিভাগ—আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে অবশ্যই সেটি পূরণ করা হবে। এছাড়া বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।”
‘গুপ্ত দল’ প্রসঙ্গে তারেক রহমান আরও অভিযোগ করেন, তারা সাধারণ মানুষের কাছে বিকাশ নম্বর এবং এনআইডি কার্ড চাইছে। তিনি বলেন, “তারা দেশের মানুষের সঙ্গে অনৈতিক আচরণ করছে। অথচ তারা বলেন সৎ মানুষের শাসন কায়েম করতে।”
দেশে এখনো গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের এ বিষয়ে সতর্ক ও সজাগ থাকতে হবে। আমরা যদি এই ষড়যন্ত্রকে ১২ তারিখে ঠেকিয়ে দিতে পারি, তবে ১৩ তারিখ থেকে জনগণের শাসন কায়েম হবে। দেশকে পুনর্গঠন করতে হবে। আমাদের নতুন স্কুল-কলেজ তৈরি করতে হবে, মিল-কলকারখানা, খাল কাটতে হবে। নদী খনন করতে হবে, কৃষকদের সুবিধার জন্য হিমাগার তৈরি করতে হবে।”
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেরছ আলী ইছার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি