ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ তফসিল নয়
নিজস্ব প্রতিবেদক: শেরপুর-৩ আসনে চলমান নির্বাচনী কার্যক্রম আইন অনুযায়ী বাতিল করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের ভাষ্য অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার মো. আবদুর রহমান মাছউদ জানান, আরপিওর ১৭ অনুচ্ছেদের আলোকে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণার কোনো আইনগত সুযোগ নেই।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
ইসি কমিশনার আরও বলেন, বর্তমানে সারা দেশে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীরা সরাসরি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ করতে পারবেন।
তিনি জানান, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা আইন লঙ্ঘন করলে বা কোনো প্রার্থীর পক্ষে পক্ষপাতমূলক আচরণ করলে, তার বিরুদ্ধেও ইনকোয়ারি কমিটিতে অভিযোগ করা যাবে। অভিযোগের গুরুত্ব বেশি হলে সরাসরি নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।
দেশের সামগ্রিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে মো. মাছউদ বলেন, নির্বাচন পরিবেশ বর্তমানে যথেষ্ট ইতিবাচক রয়েছে। সব রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।
এদিকে সম্প্রতি ঢাকা-১৭ আসনে এক প্রার্থীর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ প্রসঙ্গে তিনি কঠোর অবস্থানের কথা জানান। ইসি কমিশনার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর মনোবল ক্ষুণ্ণ হয়—এমন কোনো আচরণ গ্রহণযোগ্য নয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের