ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে সারা দেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। তারা মূলত নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধের লক্ষ্যে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করবেন।
এই ম্যাজিস্ট্রেটরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সাথে, বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের সাথে সমন্বিতভাবে কাজ করবেন। দায়িত্ব পালনকালে তারা মোবাইল কোর্ট আইন মোতাবেক তফসিলভুক্ত বিভিন্ন অপরাধে তাৎক্ষণিক দণ্ড দেওয়ার ক্ষমতা পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ এলাকায় এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন এবং কর্মক্ষেত্র নির্ধারণ করে দেবেন। এছাড়া, প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারের গৃহীত ব্যাপক নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে এই বিশাল সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)