ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
লক্ষ্মীপুরে ভুয়া ভোট সিল কাণ্ডে দুইজনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রতীক সংবলিত অবৈধ সিল উদ্ধারের ঘটনায় লক্ষ্মীপুরে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় আটক ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি জানান, পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় দুইজনের নাম উল্লেখ করে মামলাটি করেছে।
এই ঘটনার পরপরই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে পৃথক সংবাদ সম্মেলনে বিএনপি ও জামায়াত একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তোলে। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দাবি করেন, আটক সোহেল জামায়াতের কর্মী এবং সিল কাণ্ডে দলটির সংশ্লিষ্টতা রয়েছে।
তবে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম পাল্টা সংবাদ সম্মেলনে এসব অভিযোগ নাকচ করে বলেন, আটক সোহেল জামায়াতের কেউ নন এবং দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী আরও জানান, গ্রেপ্তার সোহেল রানার আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে অপর আসামির নাম আপাতত প্রকাশ করা হয়নি।
গ্রেপ্তার সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি জেলা শহরের পুরাতন আদালত সড়কে অবস্থিত ‘মারইয়াম প্রিন্টার্স’-এর স্বত্বাধিকারী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তার দোকানে অভিযান চালিয়ে ১৬ ঘরবিশিষ্ট ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
আটকের সময় সোহেল রানা দাবি করেন, অর্ডারের ভিত্তিতেই তিনি সিলগুলো তৈরি করেছিলেন। নির্ধারিত দিনে সিলগুলো নেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তি তা সংগ্রহ করেননি। তার সঙ্গে ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছিল এবং একটি ভয়েস ম্যাসেজও পাঠানো হয়েছিল বলে জানান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর