ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সুপ্রিম কোর্টের দুই রেজিস্ট্রারসহ ৫ জেলা জজকে বদলি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫ জন বিচারককে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারগণ রয়েছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাসানুজ্জামানকে বদলি করা হয়েছে ঢাকা বিশেষ জজ আদালত-১–এর বিশেষ জজ হিসেবে।
এছাড়া হাইকোর্ট বিভাগের আরেক রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক এবং আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা বেগম ফাইজুন্নেসাকে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, ঢাকা বিশেষ জজ আদালত-১–এর বিশেষ জজ মো. আবুল কাশেমকে ময়মনসিংহ শ্রম আদালতের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মুহাম্মদ হাসানুজ্জামান ও শরীফুল আলম সুপ্রিম কোর্ট নির্ধারিত তারিখে তাদের দায়িত্ব হস্তান্তর করবেন। বাকি দুই কর্মকর্তা ৪ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি