ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সূচক ঊর্ধ্বমুখী, লেনদেনে গতি—চার মাসের রেকর্ড শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক : চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে দেশের শেয়ারবাজার। আজ সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনের শুরু থেকেই ডিএসইর সূচক ঊর্ধ্বমুখী ধারায় ছিল এবং লেনদেন শেষ হওয়া পর্যন্ত সেই ইতিবাচক প্রবণতা বজায় থাকে। সূচকের এ ধারাবাহিক উত্থানের পাশাপাশি বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে, যা লেনদেন বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ সময় ধরে দরপতনের মধ্যে থাকা শেয়ারবাজার এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, আগের সরকারের সময় প্রায় ১৭ বছর ধরে বাজারে যে নেতিবাচক চাপ ছিল, তার প্রভাব কাটতে শুরু করেছে। নির্বাচনের পর নতুন সরকারের সময়ে বাজার পরিস্থিতির আরও উন্নতি হবে এবং শেয়ারবাজার আবারও তার আগের গৌরবময় অবস্থানে ফিরে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৭.৭৫ পয়েন্টে, যা গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৯ অক্টোবর ডিএসইর সূচক ছিল ৫ হাজার ২৮৩.৭৩ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১২.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫.৮৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২০.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭.৮৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৫টির দর বেড়েছে, ১০৭টির দর কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭৪৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ৭ অক্টোবর লেনদেন হয়েছিল ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬২৬ কোটি ৬৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ১১৯ কোটি ৫৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬ কোটি ১৩ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৮টির, কমেছে ৬০টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১১.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯১.৩৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১১০.৬০ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)