ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
টানা উত্থানেও সংযত লেনদেন, বাজারে সতর্কতার ছাপ
নিজস্ব প্রতিবেদক :গত দুই কর্মদিবসের ধারাবাহিকতায়আজও মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি, ২০২৬) সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও টাকার অংকে মোট লেনদেন সামান্য কমে এসেছে। তবে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিক ঊর্ধ্বগতির কারণে বিনিয়োগকারীরা এখন বেশি সতর্কতার সঙ্গে লেনদেন করছেন। শেয়ার বিক্রির তুলনায় ক্রয়ের আগ্রহ বাড়লেও ঝুঁকি বিবেচনায় নিয়ে অনেকেই হিসেবি অবস্থান নিয়েছেন। এর ফলেই সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ টাকার অংকে কিছুটা কমেছে।
তারা আরও জানান, দিন যত গড়াচ্ছে নির্বাচনকাল ততই ঘনিয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে বাজারেও স্থিতিশীলতা বাড়ছে। এ কারণে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ধীরে ধীরে জোরদার হচ্ছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক ধারায় ফিরলে আগামী দিনগুলোতে শেয়ারবাজার আরও সুসংহত হবে এবং একসময় পুনরায় ফিরে আসবে সেই প্রত্যাশিত সোনালী সময়—এমন আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৬৬.৬৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৪.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭০.৩৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১.৭০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৯টির দর বেড়েছে, ১৫৩টির দর কমেছে এবং ৫২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৪৬ কোটি ২৪ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৩৩ কোটি ৯০ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৮ কোটি ৭১ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৩টির, কমেছে ৬৫টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৯.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬০.৯৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১১১.৩৫ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা