ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্থিতিশীলতার ইঙ্গিতে শেয়ারবাজারে সপ্তাহের সূচনা
নিজস্ব প্রতিবেদক : স্থিতিশীল বাজার পরিস্থিতির ইঙ্গিত দিয়ে আজ (০১ ফেব্রুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সপ্তাহের লেনদেন শুরু হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশগ্রহণকারী অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরেও ঊর্ধ্বগতি দেখা গেছে।
যদিও দিনের শুরুতে সূচকে কিছুটা পতন লক্ষ্য করা যায়, তবে সেটি দীর্ঘস্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই সূচকের দিক পরিবর্তন হয়ে ঊর্ধ্বমুখী ধারায় প্রবেশ করে এবং লেনদেন শেষ হওয়া পর্যন্ত সেই প্রবণতা বজায় থাকে। বাজারের এই চিত্রকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করছেন সংশ্লিষ্টরা।
বাজার সংশ্লিষ্টদের মতে, জাতীয় নির্বাচনের পর শেয়ারবাজার আরও ঊর্ধ্বমুখী হতে পারে। তবে আগের মতো বড় ধরনের পতনের সম্ভাবনা কম। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোব্বার সপ্তাহের প্রথ্ম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৩.৩৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২.৮৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১০.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৯৭.২৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৮টির দর বেড়েছে, ১৬২টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬২৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৫০ কোটি ২০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৭৬ কোটি ৪৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৮ কোটি ৫৭ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০টির, কমেছে ৫৭টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৯.৯৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩৯.৭৭ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)