ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
যেসব এলাকায় কাল রাত থেকে ২১ ঘণ্টা গ্যাসের তীব্র সংকট থাকবে
নিজস্ব প্রতিবেদক: গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের জরুরি কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে টানা ২১ ঘণ্টা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জসহ পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
তিতাস গ্যাসের বার্তায় জানানো হয়, শীতলক্ষ্যা নদী অতিক্রমণ এবং আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের একটি গুরুত্বপূর্ণ সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এই কাজের জন্য ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে।
শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ সদর, কেরানীগঞ্জের জিনজিরা এবং ঢাকার শ্যামপুর (বিসিক) এলাকা। এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) চুলায় গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে।
এছাড়াও উল্লিখিত এলাকাগুলোর আশপাশের কিছু স্থানে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ বা সাময়িক বিঘ্নিত হতে পারে। মেরামত কাজ শেষ হওয়ার পর শুক্রবার সন্ধ্যা থেকে সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)